সাতক্ষীরায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত « বাংলাখবর প্রতিদিন

সাতক্ষীরায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:২৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৭:২৭
Link Copied!

আজ ৪ঠা জানুয়ারি বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া
ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী।বাংলা, বাঙালি, স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার সময় ছিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগ। পরবর্তী সময়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের পরিবর্তে হয় বাংলাদেশ ছাত্রলীগ ।দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে উৎসব মূখর পরিবেশে এক বর্ণাঢ্য র‌্যালী, আনন্দ শোভা যাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়। এরপর দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আ”লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলাম। আলোচনা সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ”লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, জেলা আ”লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ, উপ -দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক বাবলুর রহমান বাবলু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান প্রমূথ। সভায় বক্তরা বলেন,গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আজ ৭৪ বছরে পদার্পণ করল। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ এদেশের প্রতিটি গণ-আন্দোলনে রক্ত ঝরিয়ে রাজপথে থেকেছে ছাত্রলীগ । ভবিষ্যতেও তাঁরা রাজপথে থেকে দেশের মানুষের ও বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করবে। এছাড়া উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বৈরশাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও ছিল ছাত্রলীগ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটার মধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি
ঘটে। এসময় সেখানে জেলা ছাত্রলীগের সকল নেতাকর্মী সহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত