যুক্তরাষ্ট্রের অসন্তোষ, আমাদের ভুল থাকলে সংশোধনের চেষ্টা করব: পররাষ্ট্রমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্রের অসন্তোষ, আমাদের ভুল থাকলে সংশোধনের চেষ্টা করব: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৯:৩১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২২ | ৯:৩১
Link Copied!

বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের অসন্তোষ দূর করতে চায় সরকার। সম্প্রতি এলিট ফোর্স র‌্যাব এবং তার বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পর সরকার এমন মনোভাব ব্যক্ত করেছে। গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে আইনি ফার্ম নিয়োগ করছে বাংলাদেশ।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘কিছু দেশের যদি বাংলাদেশের প্রতি অসন্তোষ থাকে তবে আমরা তা দূর করব। আমাদের লক্ষ্য হলো সব দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা। কোনো কারণে কিছু দেশের আমাদের প্রতি অসন্তোষ থাকতে পারে। আমরা ওই সব কারণ খুঁজে বের করব।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে পাঠানো চিঠির জবাব পাওয়া গেছে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, এখনো জবাব পাওয়া যায়নি। কবে আসবে জবাব জানি না। আমরা সব সময় আশাবাদী।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী এ সময় উল্লে­খ করেন যে, কেউ কেউ মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে। মন্ত্রী বলেন, ‘আমাদের অনেক শত্রু আছে মিথ্যা তথ্য দেয়। আমাদের কোনো ভুল থাকলে তা সংশোধনের চেষ্টা করব।’

তিনি বলেন, সরকার বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়- এ মৌলিক নীতি মেনে চলার চেষ্টা করবে। আমরা নিরপেক্ষ থাকার ব্যাপারে আমাদের সব চেষ্টা অব্যাহত রাখব। মন্ত্রী এ সময় উল্লে­খ করেন যে, বাংলাদেশের সামনে এ বিষয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে।

ড. মোমেন বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রের জন্য খুব কম দেশই রক্ত দিয়েছে। আমরা গণতন্ত্রের মানোন্নয়ন করব। কোনো গণতন্ত্রই পারফেক্ট নয়। গণতন্ত্রের মানোন্নয়নের প্রক্রিয়াকে জোরদার করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জনগণের কণ্ঠ যখন স্তব্ধ হয়েছিল। নির্বাচনের ফল মেনে নিতে চায়নি। তখন ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধ করেছে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের জন্য। বিশ্বের নেতারা বাংলাদেশের অর্জনের প্রশংসা করেছেন। বাংলাদেশ আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করবে।

মিয়ানমারের স্বাধীনতা দিবসের বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে সমস্যা আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করব।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত