নিশোর নতুন লুকের রহস্য জানা গেল « বাংলাখবর প্রতিদিন

নিশোর নতুন লুকের রহস্য জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৯:৩৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৯:৩৩
Link Copied!

বর্তমান সময়ের নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। নাটকের পাশাপাশি টিভি বিজ্ঞাপনেও তাকে দেখা যাচ্ছে।

এই অভিনেতা নতুন বছরের প্রথম দিনে ফেসবুকে লাইভে আসেন। সেখানে দেখা যায়, নিশো সেলুনে বসে চুল ছাঁটছেন। ৮ মিনিট ৫৬ সেকেন্ডের সেই লাইভে তিনি জানান, বিপদে পড়েছেন। দর্শকদের কাছ থেকে বুদ্ধিও চেয়েছিলেন।

কিছুক্ষণ পর নিশো জানান, তিনি দ্বিধান্বিত হয়ে বছরের প্রথম দিনেই সেলুনে গেছেন। এক পর্যায়ে বলেই ফেলেন, জ্ঞানবুদ্ধি হওয়ার পর এমন কাজ কখনও করিনি। ভিডিওর সাড়ে ৫মিনিটের দিকে দেখা যায়, নিশো নিজেই ট্রিমার দিয়ে নিজের চুল কেটে ফেলছেন। সেলুন কর্মচারি তাকে বারবার বলছেন, বস এসব কী করছেন? এটা করা যাবে না!

বিজ্ঞাপন

ভিডিওটি ও নিশোর এই চুল ছাঁটাইয়ের ঘটনাটি নিয়ে তার ভক্তমহলে ব্যাপক তোলপাড় চলে।

সেই লাইভের পরদিনই একটি অনলাইন প্লাটফর্মের অফিসিয়াল পেজে নিশোর ছোট চুলে রহস্যজনক লুকের ছবি প্রকাশিত হয়। ক্যাপশনে লেখা হয় – ‘লোডিং…’। এতে ভক্তদের আর বুঝতে বাকি থাকে না নতুন চমক নিয়ে বছরের শুরুতে হাজির হচ্ছেন নিশো।

তবে কি সেই চমক এখনই জানাতে চান না নিশো। দর্শকদের কাছে থেকে নতুন লুকের বিষয়ে মন্তব্য চান তিসি। কেন তিনি এই নতুন লুক সেট করেছেন তা তিনি বিস্তারিত বলেননি। এটি নাকি একটি কাজের অংশ।

বিজ্ঞাপন

এতে ভক্ত-দর্শকদের মাঝে কৌতূহলের মাত্রা আরো বেড়ে যায়।

তবে নিশো জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই বিষয়টি সম্পর্কে সবাই জানতে পারবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নিশোর এমন রহস্যজনক লুকের কারণ তার নতুন ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’। শিহাব শাহীনের পরিচালনায় এ সিরিজে দুর্নীতির বিভিন্ন গল্প উঠে আসবে। নিশো ছাড়াও এতে আরও অভিনয় করছেন হালের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, নাজিফা তুষি।

২ জানুয়ারি থেকে ঢাকার উত্তরায় ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের শুটিং শুরু হয়েছে।

এদিকে আগামী ভালোবাসা দিবস, বাংলা নববর্ষ এবং ঈদের নাটকের কাজ শুরু করেছেন এই অভিনেতা। টিভির পাশাপাশি অনলাইন প্লাটফর্মের নাটকেও নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত