টিকটক করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন মেয়রের ছেলে « বাংলাখবর প্রতিদিন

টিকটক করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন মেয়রের ছেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ১:০৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ১:০৬
Link Copied!

মোটরসাইকেল চালিয়ে টিকটক করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জয়পুরহাটের কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানার ছেলে হৃদয়। এ দুর্ঘটনায় আরও ৬ যুবক আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের দরগাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ওসি পলাশ চন্দ্র জানান, হৃদয়সহ কয়েকজন বন্ধু মিলে জয়পুরহাট-হিলি সড়কে মোটরসাইকেল চালিয়ে টিকটক করছিলেন। এসময় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হিলির দিক থেকে আসা অপর দুটি মোটরসাইকেলের সংঘর্ষে কালাই পৌর মেয়র রাজিয়া সুলতানার ছেলে হৃদয় ঘটনাস্থলেই মারা যান। এসময় গুরুতর আহত হন আরও ৬ জন। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

আহতদের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন – নওগাঁর বদলগাছীর নুর মোহাম্মদের ছেলে আল-আমিন (৪০), একই উপজেলার সবুজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪০), জয়পুরহাটের কালাই উপজেলার আল-আমিন (৩০), একই উপজেলার মৃত বনু মিয়ার ছেলে নাজমুল (৩০), ছাদেকুল ইসলামের ছেলে রনি (২০), মোজাফফর হোসেনের ছেলে ছাব্বির (৩০), হারুঞ্জা
গ্রামের বুলবুলের ছেলে নাজমুল (২২)।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত