লকডাউনে চীনের আরেকটি শহর « বাংলাখবর প্রতিদিন

লকডাউনে চীনের আরেকটি শহর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:১৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:১৭
Link Copied!

মাত্র তিনজন উপসর্গহীন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের পর ১১ লাখ মানুষের আরেকটি শহরে লকডাউন জারি করেছে চীন। ইউঝু নামের শহরটির পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। রাতারাতি বন্ধ করে দেওয়া হয়েছে অত্যাবশ্যক খাবারের দোকান ছাড়া সবকিছু। ২৩ ডিসেম্বর থেকে ১৩ লাখ বাসিন্দার জিয়ান শহরে লকডাউন চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

চীনা নতুন বর্ষ ও বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকের আগে সংক্রমণ ঠেকাতে কঠোর এসব পদক্ষেপ নেওয়া হলো। অলিম্পিক শুরু হতে এখনও একমাস বাকি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের আশ্বস্ত করেছেন চীন একটি কার্যকর ও দক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে।

এই পদক্ষেপের অংশ হিসেবে হাজারো কর্মী ও স্বেচ্ছাসেবক মঙ্গলবার থেকে বাবলে প্রবেশ করেছে। সংক্রমণ ঠেকাতে বাইরের কারও সঙ্গে তাদের শারীরিক সংস্পর্শ থাকবে না। অলিম্পিকে অংশগ্রহণকারী ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও চীনে অবতরণের পর বাবলে প্রবেশ করতে হবে। যতদিন চীনে অবস্থান করবেন বাবলে থাকতে হবে ততদিন।

বিজ্ঞাপন

বেইজিং থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত ইউঝু শহর। কর্মকর্তারা বলছেন, স্বল্প সময়ে মহামারি ঠেকানো ও নিয়ন্ত্রণে রাখা নাগরিক ও সরকারি কর্মীদের উচ্চ অগ্রাধিকারের রাজনৈতিক কাজ।

শহরের সব বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে। শুধু যারা রোগ ঠেকানোর কাজে নিয়োজিত তারা বাইরে বের হওয়ার অনুমতি পাবেন।

জিয়ান শহরেও এমন ব্যবস্থা দুই সপ্তাহ ধরে জারি করা হয়েছে। সোমবার ৯৫ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণের সর্বোচ্চ অবস্থায় প্রতিদিন ১৫০ জন শনাক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

কঠোর লকডাউনে সংক্রমণ নিয়ন্ত্রিত হলেও স্থানীয়দের খাদ্য সংকটসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। মানুষ বাধ্য হয়ে খাবারের জন্য বিভিন্ন পণ্য বিনিময় করছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত