সব বড় শহরে মেট্রোরেল হবে : একনেক সভায় প্রধানমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

সব বড় শহরে মেট্রোরেল হবে : একনেক সভায় প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ১:২৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ১:২৪
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ধাপে ধাপে দেশের সব বড় শহরগুলোতে মেট্রোরেল হবে। শুধু ঢাকাতেই নয়, বড় শহরগুলো এবং যেসব শহরে বিমানবন্দর রয়েছে সেখানেও মেট্রোরেল হতে পারে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব।’

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী একনেক সভায় প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন অনুশাসন তুলে ধরে সাংবাদিকদের আরও বলেন, ‘শুধু ঢাকায় নয়, আগামীতে চট্টগ্রামেও প্রধানমন্ত্রী মেট্রোরেল নির্মাণের কথা বলেছেন। আমরা জানি ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছে। আশা করি, দ্রুত সময়ে সংশ্লিষ্টরা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ প্রকল্প একনেক সভায় পাঠাবেন। আমরাও এটা অনুমোদন করে দেব।’

বিজ্ঞাপন

এদিকে, আজকের একনেক সভায় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কের উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস্ ও ফ্লিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা প্রকল্প, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ককে জাতীয় মহাসড়ক মানের চার লেনে উন্নীতকরণ প্রকল্প, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয় সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটাইজেশন ও অটোমেশন প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের পার্ট বিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্প।

এছাড়াও অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে মোবাইল গেইম এ অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আশ্রয়ণ-২ প্রকল্প ও বেপজা অর্থনৈতিক অঞ্চল (মীলসরাই) প্রকল্প, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বরগুনা জেলায় পোল্ডার ৪৩১ ও ৪৪টি পুনর্বাসন ও ঝুঁকিপূর্ণ অংশ পায়রা নদীর ভাঙন থেকে প্রতিরক্ষা প্রকল্প এবং কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙনরোধ প্রকল্প রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত