দশমিনায় সড়কের কাজে অনিয়মের অভিযোগ। ডোনেট বাংলাদেশ « বাংলাখবর প্রতিদিন

দশমিনায় সড়কের কাজে অনিয়মের অভিযোগ। ডোনেট বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৪:৫৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৪:৫৬
Link Copied!

পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহোসনাবাদ বাজার আনন্দমেলা সিনেমা হল থেকে সরকারী আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ পর্যন্ত ৭২৪ মিটার সড়ক পাকা করনে অনিয়মের অভিযোগ উঠেছে।
এঘটনায় এলাকাবাসীর পক্ষে মোঃ হাসান মোর্শেদ বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয় এলাকাবাসী বার বার নিম্ন মানের ইট খোয়া বালু সিমেন্ট রড দিয়ে সড়ক ও খাল পাড়ের পাইলিংয়ের নির্মান কাজ না করার অনুরোধ করলেও পটুয়াখালীর ঠিকাদারী প্রতিষ্ঠান শামিম আহসান এন্ড তানভির আহমেদ (জেভি) কর্নপাত করছেন না।
এদিকে গত ২৯ ডিসেম্বর উপজেলা প্রকৌশলী মোঃ মকবুল হোসেন সড়ক থেকে নিম্নমানের নির্মান সামগ্রী অপসারনের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে লিখিত চিঠি দিয়েছেন কিন্তু উপজেলা প্রকৌশলীর নিষেধ উপেক্ষা করে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিকেরা।
দশমিনা উপজেলা সদরের লুৎফর রহমানের বাড়ি থেকে খানকা পর্যন্ত ১১২০ মিটার এবং চরহোসনাবাদ বাজার থেকে সরকারী আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ পর্যন্ত ৭২৪ মিটার প্যাকেজে সড়ক পাকা করনের জন্য এক কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৪৪৮ টাকা বরাদ্দ দেয় এলজিইডি।
এব্যাপারে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী শামিম আহসান মুঠোফোনে বলেন তিনি ব্যাস্ত আছেন পরে কথা বলবেন। সড়কের নির্মান কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে তদারকির দ্বায়িত্বে থাকা মনির হোসেন বলেন, ভুলে দুই গাড়ি নিম্নমানের ইট ঢুকে গেছে পরে ভাল ইট দিয়ে নির্মান কাজ করা হবে।
উপজেলা প্রকৌশলী মোঃ মকবুল হোসেন বলেন, নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে সড়কের কাজ করার অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এছাড়া তাদেরকে লিখিত চিঠি দেওয়া হয়েছে। এর পরেও তারা নির্মান কাজ চালিয়ে গেলে তাদের বিল বন্ধ করে দেওয়া হবে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত