নতুন বছরে প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার « বাংলাখবর প্রতিদিন

নতুন বছরে প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৩০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৩০
Link Copied!

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়া ও জাপান।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ইংরেজি নববর্ষের দিনে তার ভাষণে ‘অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতির’ মোকাবিলায় নিজ দেশের সামরিক সক্ষমতা শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এর অংশ হিসেবে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর জাপান টাইমসের।

বুধবার সকালে জাপানি কোস্টগার্ড জানায়, উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এটি সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

বিজ্ঞাপন

জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পড়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, গত বছর থেকে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফও জানিয়েছেন, পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া দেশটির একটি অজ্ঞাত স্থান থেকে সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বিজ্ঞাপন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার সব ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করেছে এবং এসব কর্মসূচি কেন্দ্র করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত