ভারতে এক লাফে দৈনিক সংক্রমণ বেড়েছে ৫৫ শতাংশ « বাংলাখবর প্রতিদিন

ভারতে এক লাফে দৈনিক সংক্রমণ বেড়েছে ৫৫ শতাংশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৩২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৩২
Link Copied!

ভারতে ঝড়ের গতিতে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। এক লাফে দেশটিতে প্রায় ৫৫ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ।

ভারতে মঙ্গলবার দৈনিক সংক্রমণ ছিল ৩৭ হাজার ৩৭৯। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ২১ হাজারেরও বেশি বেড়েছে।

বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮ হাজার ৯৭ জন। মৃত্যুর সংখ্যা মঙ্গলবারের তুলনায় প্রায় চারগুণ বেড়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ভারতে কোভিডে মৃত্যুর সংখ্যা ছিল ১২৪। কিন্তু গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যু। ৫৩৪ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের হার এক লাফে ৪.১৮ শতাংশে পৌঁছেছে। সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। সুস্থতার হার ৯৮.০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮৯ জন।

পাল্লা দিয়ে বেড়েছে ওমিক্রনের সংখ্যাও। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী দেশটির মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৩৫।

বিজ্ঞাপন

এর মধ্যে ৬৫৩ জন মহারাষ্ট্রে। এই রাজ্যে একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৫১ শতাংশ।

সোমবার মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ১৬০ জন। তবে মঙ্গলবার এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৪৬৬ জন।

মুম্বাই শহরেও সোমবারের তুলনায় মঙ্গলবার ৩৪ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। মুম্বাইয়ে মঙ্গলবার মোট আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৮৬০।

আক্রান্তের ৮৯ শতাংশ উপসর্গহীন বলেও প্রশাসন জানিয়েছে। অন্যদিকে দিল্লিতে ওমিক্রন মোট আক্রান্তের সংখ্যা ৪৬৪।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত