বুস্টার ডোজের কেন্দ্র বদলানোর বিষয়ে যা বললেন ডা. ফ্লোরা « বাংলাখবর প্রতিদিন

বুস্টার ডোজের কেন্দ্র বদলানোর বিষয়ে যা বললেন ডা. ফ্লোরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৪১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৪১
Link Copied!

করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার পর কর্মস্থল বা আবাসস্থলের জেলা বদলে যাওয়া বা টিকাকেন্দ্র বদলে গেলে তাদের টিকা কেন্দ্র পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। এক জেলা থেকে আরেক জেলায় কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে এ সুযোগ পাওয়া গেলেও ঢাকার মধ্যে কেন্দ্র পরিবর্তন করা যাবে না।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, অনেকেই প্রথম ও দ্বিতীয় ডোজ যে এলাকা থেকে নিয়েছেন, এখন ওই এলাকায় থাকেন না। ফলে বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। বিষয়টি অনেকেই আমাদের কাছে জানিয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি— যে যে এলাকায় আছেন, সেখানকার কেন্দ্র থেকেই বুস্টার ডোজ নিতে পারবেন।

বিজ্ঞাপন

ডা. ফ্লোরা বলেন, যারা অন্য জেলার কেন্দ্র থেকে বুস্টার ডোজ নিতে চান, তাদেরও নিবন্ধনের কেন্দ্র থেকে এসএমএসের জন্য অপেক্ষা করতে হবে। সেই এসএমএস পেলেই তিনি বর্তমান ঠিকানার জেলার কোনো কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।

এদিকে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৭৭৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮৩৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন।

বিজ্ঞাপন

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত