শিক্ষকের মৃত্যু কুয়েট ছাত্রলীগ সম্পাদকসহ ৪ জন আজীবন বহিষ্কার « বাংলাখবর প্রতিদিন

শিক্ষকের মৃত্যু কুয়েট ছাত্রলীগ সম্পাদকসহ ৪ জন আজীবন বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৫৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২২ | ৫:৫৫
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিজানসহ চার শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত ৪৪ জন ছাত্রের বিষয়ে করণীয় নির্ধারণে বুধবার ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

আজীবন বহিস্কার হওয়া অন্যরা হলেন, আবু হাসান আব্দুল কাইয়ুম, মো. কামরুজ্জামান রাজ্জাক, রিয়াজ খান নিলয়।

বিজ্ঞাপন

জানা যায়, কুয়েট শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৪৪ শিক্ষার্থী শোকজের জবাব এবং ৪৪ পৃষ্ঠার তদন্ত কমিটির রিপোর্ট সভায় প্রদান করা হয়। কমিটির সভাপতি ও কুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার কর্মকর্তা মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিজানসহ ৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

শিক্ষকের মৃত্যুর ঘটনায় এর আগে ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪৪ ছাত্রকে শোকজ করা হয়। তাদের ৩ জানুয়ারির মধ্যে কারণ দর্শাতে বলা হয়। সিন্ডিকেট সভায় আজ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৩০ নভেম্বর প্রফেসর ড. মো. সেলিম হোসেন মানসিক নিপীড়নের কারণে মারা যান বলে অভিযোগ পরিবারের। তার মৃত্যুর পর উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩ ডিসেম্বর জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৯ ছাত্রকে ঘটনায় জড়িত সন্দেহে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযোগ ওঠে, দাপ্তরিক কক্ষে কুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বে কিছু সাধারণ ছাত্রের জেরা, অপমান, অবরুদ্ধ করে রাখা ও মানসিক নির্যাতনে ড. সেলিমের মৃত্যু হয়েছে। এ ঘটনা তদন্তে দুই দফায় কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৮ ডিসেম্বর তদন্ত কমিটি শিক্ষকের মৃত্যুর ঘটনা তদন্ত করে ৪৮ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট জমা দেন বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে।

উল্লেখ্য, শিক্ষক মৃত্যুর তদন্ত কমিটি ৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত তদন্ত করেন। এ সময় শিক্ষকের পরিবারের চারজন, বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষক, ৬৫ শিক্ষার্থী, ১৭ কর্মকর্তাসহ মোট ১২৬ জনকে জিজ্ঞাসাবাদ করে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত