মিথিলা পালকার ও জাভেদ জাফেরির সঙ্গে হিন্দি সিনেমায় সিয়াম « বাংলাখবর প্রতিদিন

মিথিলা পালকার ও জাভেদ জাফেরির সঙ্গে হিন্দি সিনেমায় সিয়াম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ৪:৩৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ৪:৩৮
Link Copied!

বলিউড অভিনেত্রী মিথিলা পালকার ও জাভেদ জাফেরির সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিয়াম আহমেদ। ভারতের কলকাতার খিদিরপুরের মুসলিম নারী বক্সার শামা’র ওপর ভিত্তি করে নির্মাণ হতে যাওয়া এ সিনেমার নাম ‘ইন দ্য রিং (স্টোরি অব এ বোরকা বক্সার’। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিনের ওয়েব ভার্সন ভ্যারাইটি ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। সিনেমাটির নাম ‘ইন দ্য রিং’। এটি পরিচালনা করছেন মার্কিন-ভারতীয় নির্মাতা অলকা রঘুরাম। এ সিনেমা প্রসঙ্গে সিয়াম তেমন কিছু বলতে রাজি নন। শুধু বললেন, ‘চার মাস আগে আমি অডিশন দিয়েছিলাম; চুক্তিবদ্ধ হয়েছি সম্প্রতি। আমার চরিত্রের নাম রওশন। আর কিছু বলার অনুমতি নেই।’ তবে একটি ঘনিষ্টসূত্র বলছে, পরিচালক, প্রযোজকদের সঙ্গে কিছুদিন আগে সিয়ামের ছবিটি নিয়ে কথা হয়। সম্প্রতি এই ছবির একটি দল সিয়ামের সাথে চুক্তি করতে ঢাকায় অবস্থান করছে। শিগগির এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর পরিকল্পনার কথাও শোনা গেছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত