চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু « বাংলাখবর প্রতিদিন

নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মিন্টুর ছেলে বদিউর (৪২) ও তার ছেলে আওয়াল (২২)

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ২০ মে, ২০২২ | ৭:৫০
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ২০ মে, ২০২২ | ৭:৫০
Link Copied!
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাবার মরদেহ উদ্ধার করা হলেও ছেলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বজ্রপাতে নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মিন্টুর ছেলে বদিউর (৪২) ও তার ছেলে আওয়াল (২২)। শুক্রবার (২০ মে) দুপুর দেড়টার দিকে পদ্মা নদীর ধুলাউড়ি ঘাট থেকে বদিউরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে ছেলে আওয়ালের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস বলছে, তীব্র স্রোতে পদ্মা নদীতে তলিয়ে গেছে আওয়ালের মরদেহ। তবুও নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার অভিযানে কাজ করছে ডুবুরি দল। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় পদ্মা নদীর ধুলাউড়ি ঘাটে বজ্রপাতের ঘটনা ঘটলে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বাবা-ছেলে নিহত হন। দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত