জমজমের কূপের পানি বিমানে বহন নিষিদ্ধ করছে সৌদি আরব! « বাংলাখবর প্রতিদিন

জমজমের কূপের পানি বিমানে বহন নিষিদ্ধ করছে সৌদি আরব!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ৭:৩০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ৭:৩০
Link Copied!

বিমানে যাত্রীদের পবিত্র জমজম কূপের পানি বহন নিষিদ্ধ করেছে সৌদি সরকার। এ বিষয়ে বিমান সংস্থাগুলোকে কঠোর নির্দেশনা পাঠানো হয়েছে। অনলাইন জিও নিউজ, এআরওয়াই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি জেনারেল সিভিল এভিয়েশন থেকে এ বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, যাত্রীরা তাদের লাগেজে জমজমের পানি বহন করতে পারবেন না তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, পবিত্র কাবা ঘর থেকে মাত্র ২০ মিটার দূরে মসজিদুল হারামের ভিতর অবস্থিত পবিত্র জমজম কূপ। মুসলিমদের কাছে এই কূপ এবং এর পানি অতি পবিত্র। ইসলামের ইতিহাসের সঙ্গে এই কূপ ও এর পানির অকাট্য সম্পর্ক আছে। এর পানিকে মুসলিমরা অতি পবিত্র বলে বিশ্বাস করে পান করেন পবিত্র হজের সময় এবং অন্যান্য সময় হজ বা ওমরাহ করতে যাওয়া মুসলিমরা সঙ্গে করে নিয়ে আসেন এই পানি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত