শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ: খাদ্যমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ: খাদ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ১০:১৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২২ | ১০:১৮
Link Copied!

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। অন্য কোনো ব্যক্তি বা দলের নেতার কাছে বাংলাদেশ নিরাপদ নয়। অন্য কারো দ্বারা শেখ হাসিনার চেয়ে বেশি উন্নয়ন করাও সম্ভব নয়। শুক্রবার (২০ মে) নওগাঁর সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, এক সময়ের জনপ্রিয় খেলা ফুটবল বিলুপ্ত হওয়ার পথে বসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন। এখন ফুটবল আবার গ্রামে-গঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের নতুন প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে নিজেদের শরীরটাকে যেমন গঠন করবে তেমনি মাদক থেকেও দূরে থাকবে। নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। এ সময় বিএনপির উদ্দেশে সাধন চন্দ্র মজুমদার বলেন, যারা সারের জন্য, বিদ্যুতের জন্য মানুষকে গুলি করে মেরেছে, তারা নাকি অন্দোলন করবে। কী আশ্বাস তারা মানুষকে দেবে? এ প্রশ্ন রাখেন তিনি।

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত