প্রজাপতির মতো ডানা মেলে কানে সুলতান সুলেমানের ‘হুররাম « বাংলাখবর প্রতিদিন

প্রজাপতির মতো ডানা মেলে কানে সুলতান সুলেমানের ‘হুররাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৩:৫৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২২ | ৩:৫৭
Link Copied!

বিশ্বের সবচেয়ে বড় কান চলচ্চিত্র উৎসবে জমে উঠেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী ও মহাতারকাদের মিলনমেলা। মহামারি করোনা বিধিনিষেধ না থাকায় এবারের উৎসবে যোগ হয়েছে বাড়তি আমেজ। এবার উৎসবে ক্যামেরায় ধরা দিলে মারিয়েম উজেরলি। বাংলাদেশে তুমুল জনপ্রিয় এই তারকা। অবশ্য মারিয়েম উজেরলি নামে নয়; তাকে বাংলাদেশিরা এক নামে চেনে ‘হুররাম সুলতান’ বলে। বহুল জনপ্রিয় তার্কিশ সিরিয়াল ‘সুলতান সুলেমান’ এর হুররাম। এবার এ অভিনেত্রী দেখা দিলেন কান চলচ্চিত্র উৎসবে। প্রজাপতির মতো ডানা মেলে হেঁটেছেন বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এ আসরের লাল গালিচায়। দক্ষিণ ফ্রান্সে আয়োজিত এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনের লাল গালিচায় আলো ছড়িয়েছেন তিনি। তার পরনে ছিল রাশিয়ার ইয়াংয়িনা ব্র্যান্ডের বৈচিত্র্যময় পোশাক। নীল সাদা-রঙের পোশাকে দুই কাঁধের উপর প্রজাপতির পাখনার মতো নকশার পোশাকের সঙ্গে মানানসই কানের দুলে সবার নজর কেড়েছেন তিনি। আয়োজনে মারিয়েম তুরস্কের প্রতিনিধি হিসাবে যোগ দিয়েছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত