এশিয়া সফরে এসে কিমকে বাইডেনের ‘হ্যালো’ « বাংলাখবর প্রতিদিন

এশিয়া সফরে এসে কিমকে বাইডেনের ‘হ্যালো’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২২ | ৫:১০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২২ | ৫:১০
Link Copied!

ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন। রোববার (২২ মে) দক্ষিণ কোরিয়া সফরের শেষ দিনে বাইডেন এই বার্তা দেন। বিগত পাঁচ বছরের মধ্যে উত্তর কোরিয়া প্রথম বার পারমাণবিক অস্ত্রের যে পরীক্ষা চালিয়েছে, তা নিয়ে মোটেও ‘চিন্তিত নন’ বলে জানান বাইডেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ছেড়ে জাপানের উদ্দেশে রওনা দেয়ার সময় সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, কিমের উদ্দেশ্যে তার কোনো বার্তা আছে কি না। উত্তরে তিনি বলেন, ‘হ্যালো…পিরিয়ড’। কিন্তু, উত্তর কোরিয়ার সঙ্গে অমীমাংসিত উত্তেজনা নিয়ে প্রশাসনের মনোভাব জানতে চাইলে বাঁকা প্রতিক্রিয়া ব্যক্ত করেন বাইডেন। তার এমন উত্তরেই বোঝা যাচ্ছে, পিয়ংইয়ংয়ের সঙ্গে উত্তেজনা দূর করতে বাইডেন প্রশাসনের উদ্যোগ বেশ সীমিত, যা আগের প্রশাসনের অবস্থানের পুরোপুরি উলটো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে প্রথম দিকে উত্তর কোরিয়ার সঙ্গে একের পর এক হুমকি বিনিময়ের পর দুই দেশের মধ্যে শীর্ষ সম্মেলন, এমনকি কিমের সঙ্গে ট্রাম্পের ‘প্রেমপত্র’ও বিনিময় হয়েছিল।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত