শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে আইসিসি সভাপতি « বাংলাখবর প্রতিদিন

শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে আইসিসি সভাপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২২ | ৫:১১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২২ | ৫:১১
Link Copied!

দুই দিনের সফরে আজ রোববার (২২ মে) বাংলাদেশে এসেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রধান গ্রেগ বার্কলে। রোববার (২২ মে) দুপুর ১টা ৫ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরর অবতরণ করেন তিনি। বিমানবন্দর থেকেই পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে গেছেন বিশ্ব ক্রিকেট সংস্থার প্রধান। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা বার্কলের নানা কার্যক্রম আজ থেকেই শুরু হয়েছে। তিনি দেশের ক্রিকেটের বিভিন্নি কাঠামো ঘুরে দেখবেন। যার ধারাবাহিকতায় পরিদর্শন করছেন পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বার্কলের ঢাকা সফরের কর্মসূচি নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। শনিবার (২১ মে) জালাল ইউনুস বলেন, বার্কলে কালকে আসবেন, আমাদের কিছু ক্রিকেট অবকাঠামো দেখবেন। শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে পরিদর্শনের কথা আছে তার। উনি হয়তো ওখানে যাবেন, কিছু আলাপ-আলোচনা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত