কাশিয়াডাঙ্গায় বসতবাড়ি ভাঙচুর অলংকার ও টাকা লুটপাট- আহত ১-থানায় অভিযোগ। « বাংলাখবর প্রতিদিন

কাশিয়াডাঙ্গায় বসতবাড়ি ভাঙচুর অলংকার ও টাকা লুটপাট- আহত ১-থানায় অভিযোগ।

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২২ | ১১:৫৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২২ | ১১:৫৬
Link Copied!

মোঃ মেহেদী হাসান, রাজশাহী মহানগর প্রতিনিধিঃ রাজশাহী কাশিয়াডাঙ্গায়, কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৫) এর বাড়িঘর ভাংচুর সহ লুটপাটের ঘটনা ঘটে। এ নিয়ে রফিকুল ইসলাম ০৩ জন সহ অজ্ঞাত নামা আরো ০৫ জনকে বিবাদী করে কাশিয়াডাঙ্গা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে লেখা হয় বিবাদী ১। মোঃ রানা (৪০), পিতা – মৃত রহিম, সাং- কাশিয়াডাঙ্গা চিতলপুর, ২। মোঃ নাইম(৩০), ৩। মোঃ মারুফ (৩৩) উভয় পিতা মোঃ দুলাল, সাং – কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় পাড়া, সকলের থানা কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহীগনসহ আরও অজ্ঞাত নামা ৪ থেকে ৫ জনের জমি সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।

যাহা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহী, মামলা নং ৫৩২ পি/২২( কাশিয়াডাঙ্গা)। রফিকুল এর ক্রয় কৃত জমিতে রফিকুল এর ইট রাখা কে কেন্দ্র করে উপরিক্ত বিবাদীগন দেশীয় অস্ত্র পাশলি,হকিস্টিক, লাঠি শোঠা নিয়ে একত্রিত হয়ে ২৮/০৬/২২ ইং তারিখ আনুমানিক বেলা ১১.৩০ মিনিটের সময় কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় পাড়া গ্রামাস্থ জনৈক বাবলুর বাড়ির সামনে ২নং বিবাদী নাইম এর হাতে থাকা ইট দ্বারা রফিকুল ছর বাম গালে আঘাত করে কালসিরা ফেলে, গুরতর জখম করে এবং ৩নং বিবাদী মারুফ এর হাতে থাকা হকিস্টিক দিয়ে রফিকুল এর বুকের ডান পাশে আঘাত করে জখম করে।

বিজ্ঞাপন

অতঃপর রফিকুল প্রান ভয়ে তার বসত বাড়িতে দৌড়ে চলে গিয়ে একটি ঘরের ভেতর ধুকে দরজার ছিটকানি লাগিয়ে দেয়। তখন বিবাদী গন রফিকুল এর পিছু পিছু গিয়ে তার বসত বাড়ির ভিতরে প্রবেশ করে ঘরের ভেতরে থাকা একটি কাঠের আলমারি, একটি ডাইনিং টেবিল, একটি ডেসিন টেবিল, প্লাস্টিকের ৪ টি চেয়ার, দুটি টেবিল ফ্যান,তিনটি থায়গ্লাস ভাংচুর করে। যাহার ক্ষতির আনুমানিক মূল্য ২,৫০,০০০ টাকা। ঐ সময় রফিকুল এর স্ত্রী বিবাদীদের বাধা প্রদান করলে ২নং বিবাদী নাইম রফিকুল এর স্ত্রীর গলা ধরে ধস্তাধস্তি করে তার গলায় থাকা ১টি ১০ আনা ওজনের একটি স্বর্নের চেইন, যার আনুমানিক মূল্য ৪৫,০০০ হাজার টাকা কেড়ে নেয় এবং বিবাদী গন রফিকুল এর বসত ঘরের ভেতরে কাঠের আলমারির ড্রয়ারে থাকা জমি বিক্রির নগদ ২,৪৭,০০০ টাকা নিয়ে যায়। ঐ সময় রফিকুল চিৎকার করলে ঘটনা স্থলে সাক্ষী ১। জানে আলম রানা (৪৫), পিতা – মৃত কাশেম আলী, ২। মিজানুর রহমান (২৬), পিতা – মোঃ রেজাউল করিম, ৩। মোসাঃ রুমালী খাতুন (৪৫), স্বামী মোঃ আবু সাইদ সর্ব সাং কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় পাড়া, থানা কাশিয়াডাঙ্গা মহানগর রাজশাহী গনসহ আরও লোকজন ঘটনা স্থলে আসলে বিবাদী গন রফিকুল কে ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে ও খুন জখমের হুমকি ধামকি সহ নানা ভয়ভীতি প্রদান করে চলে যায়।

স্বাক্ষীগন স্থানীয় আশপাশের লোকজনের সাহায্যে রফিকুল কে উদ্ধার করে অজ্ঞাতনামা এক অটো রিক্সা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিকুল কে চিকিৎসা প্রদান করেন।

বিজ্ঞাপন

সরজমিন দেখা যায় জমি সংক্রান্ত জের ধরে উক্ত ঘটনা ঘটে। আশেপাশের সকল স্বাক্ষীদের জিজ্ঞাসা করিলে তার অভিযোগ এর বিবরণ সত্য বলেন।

সরজমিনে আরো দেখা যায় রফিকুল এর বসতবাড়ি ভাংচুর দেখা যায় এবং রফিকুল এর বাড়ির ভিতরের সব জিনিসপত্র ভাঙ্গা দেখা য়ায়। রফিকুল এবং তার স্ত্রী দাবী করেন বিবাদী গন তাদের ঘর থেকে টাকা পয়সা সহ স্বর্ণের চেইন নিয়ে যায়।

বিষয়টি মুঠোফোনে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে অবগত করিলে তিনি বলেন আমি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত