ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার হুঁশিয়ারি « বাংলাখবর প্রতিদিন

ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়ার হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২২ | ৫:২১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২২ | ৫:২১
Link Copied!

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি জানিয়েছে, রাশিয়া এবং সে দেশের নাগরিকদের সম্পদ ইইউ জব্দ করলে প্রতিশোধ নেবে মস্কো।

আলজাজিরা জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

ইউরোপীয় নেতাদের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নে থাকা রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে মারিয়া জাখারোভা বলেন, এমনটা ঘটলে প্রকৃতপক্ষে সেটি হবে ‘চৌর্যবৃত্তি’।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের বিচার বিভাগ অঞ্চলটিতে রুশ নাগরিকদের সম্পদ রক্ষার বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে মহাকাশে তাদের বাণিজ্যিক উপগ্রহগুলো রাশিয়ার বৈধ নিশানায় পরিণত হতে পারে।

বিজ্ঞাপন

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক কনস্টান্টিন ভরোনস্তভ জাতিসংঘে দেওয়া ভাষণে বিষয়টি নিয়ে কথা বলেছেন। কনস্টান্টিন বলেছেন, পশ্চিমারা নিজেদের প্রভাব বিস্তারের জন্য মহাকাশকে ব্যবহার করছে। পশ্চিমা উপগ্রহ ব্যবহার করে ইউক্রেনকে সহযোগিতার প্রবণতা চরম বিপজ্জনক। এটি রীতি মতো উসকানিমূলক বলেও মন্তব্য করেছেন তিনি। সূত্র: আলজাজিরা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত