শেষ নিঃশ্বাস পর্যন্ত চোরদের বিরুদ্ধে লড়ব: ইমরান খান « বাংলাখবর প্রতিদিন

শেষ নিঃশ্বাস পর্যন্ত চোরদের বিরুদ্ধে লড়ব: ইমরান খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১১:১০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১১:১০
Link Copied!
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

শাহবাজ শরীফের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটকে খোঁচা দিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন যে, তিনি মারা না যাওয়া পর্যন্ত চোরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

শুক্রবার ইমরান খান ঘোষণা করেছেন যে, শনিবার সকাল ১১টা থেকে শাহদারা থেকে আবারও ইসলামাবাদের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হবে। খবর জিও নিউজের

লাহোরের দাতা দরবারে মিছিলে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ইমরান খান বলেন, ‘আমি জানতাম লাহোর আমাকে কখনই নিরাশ করবে না। তবে, আমরা আজকের জন্য আমাদের ইসলামাবাদ-গামী যাত্রা শেষ করছি।

বিজ্ঞাপন

এদিকে জলবায়ু পরিবর্তন বিষয়ক ফেডারেল মন্ত্রী সিনেটর শেরি রেহমান পিটিআই প্রধান ইমরান খানের রাজনীতিকে প্রতারণা বলে অভিহিত করেছেন এবং তার মিথ্যাচার উন্মোচিত হয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইমরান খান ক্ষমতার লোভে দেশকে বলি দেবেন।

শেরি রেহমানকে উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, ‘পিটিআইয়ের মার্চটি লং মার্চ নয়, একটি সংক্ষিপ্ত মার্চ। তিনি যদি লংমার্চ করতে চান, তবে করাচি থেকে শুরু করা উচিত ছিল।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের আগাম নির্বাচনের দাবিতে চাপ দিতে শুক্রবার তার ‘হাকিকি আজাদী লং মার্চ’ শুরু করেছেন। শুক্রবার সকাল ১১টায় লাহোরের লিবার্টি চক থেকে মিছিলটি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বিক্ষোভে বাধা দিলে সরকারকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেন ইমরান খান।

সরকার ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে যে, বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ করতে বাধা দেওয়া হবে এবং নিরাপত্তার জন্য প্রায় ৩০ হাজার আইন প্রয়োগকারী মোতায়েন করা হবে।

বিক্ষোভকারীরা আসার আগে কর্তৃপক্ষ ইসলামাবাদে প্রবেশের সমস্ত পয়েন্টে ব্যারিকেড করার জন্য শত শত কন্টেইনার পাঠিয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত