ভৈরবে এক রাতে কৃষকের চারটি গরু চুরি « বাংলাখবর প্রতিদিন

ভৈরবে এক রাতে কৃষকের চারটি গরু চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১২:২৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২২ | ১২:২৮
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে বেড়েছে গরু চুরির ঘটনা। এক রাতেই স্থানীয় কলিম উদ্দিন নামের এক কৃষকের গোয়াল থেকে চারটি গরু চুরি হয়েছে।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামে পরিখারপার এলাকায় এই ঘটনাটি ঘটে।

জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের পরিখারপার এলাকা মুর্শিদ মিয়ার ছেলে কৃষক কলিম উদ্দিনের গোয়াল ঘর থেকে দুটি ক্রস অস্ট্রেলিয়ান জাতের গাভী ও দুটি বড় বাছুর গরুসহ মোট চারটি গরু চুরি হয়। গরুগুলোর আনুমানিক দাম চার লাখ টাকা।

বিজ্ঞাপন

এদিন রাতে টের পেয়ে কৃষক ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন তার গরু নেই। তাৎক্ষণিক এলাকার মসজিদের মাইকিং করে চুরির ঘটনা জানালে শতাধিক গ্রামবাসী চোরের দলকে ধরতে ধাওয়া করে কিন্ত চোরের সন্ধান পায়নি।

এদিকে একই গ্রামে এর আগে গত সেপ্টেম্বর মাসে স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো. বোরহান মিয়ার গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি হয়।

ভুক্তভোগী কৃষক কলিম উদ্দিন বলেন, প্রতিদিনের মত গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। রাতে একদল চোর এসে গোয়াল ঘরের দরজার থালা ভেঙ্গে আমার চারটি গরু চুরি করে নিয়ে যায়। চার লাখ টাকার চারটি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। এখন কিভাবে ছেলেমেয়েদের নিয়ে সংসার চালাবো সেই চিন্তায় আছি।

বিজ্ঞাপন

মাদিকদি গ্রামের বাসিন্দা ইউসুফ মিয়া বলেন, ইদানিং গজারিয়া ইউনিয়নের গ্রামগুলোতে গরু চুরির ঘটনা প্রায়ই ঘটছে। রাত হলেই মানিকদি গ্রামে গরু চোরদের রাজত্ব চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির দাবি জানান তিনি।

গজারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম শাহারিয়ার জানান, শীত আসতে না আসতেই গ্রামে শুরু হয়েছে গরু চুরির ঘটনা। প্রায়ই ঘটছে গরু চুরির ঘটনা। এখন গ্রামের কৃষকরা তাদের গৃহপালিত পশু চুরি টেকাতে রাত জেগে পাহারা দেন। পাহারা দেওয়ার মাঝেও আজ রাতে পরিখারপার এলাকার কৃষকের চার গরু চুরি হয়ে গেছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম মোল্লা বলেন, মানিকদি গ্রামের পরিখারপার এলাকা থেকে এক কৃষকের গোয়াল থেকে চারটি গরু চুরির ঘটনাটি শুনেছি। এই বিষয়ে থানা পুলিশ কাজ করছেন বলেও তিনি জানান।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত