উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ যুবককে কুপিয়ে জখম « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ যুবককে কুপিয়ে জখম

নাসির শরীফ, উজিরপুর প্রতিনিধি
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২২ | ৭:৩৯
নাসির শরীফ, উজিরপুর প্রতিনিধি
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২২ | ৭:৩৯
Link Copied!
উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ যুবককে কুপিয়ে জখম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার শিকারপুর ইউনিয়নের বরতা গ্ৰামের দেলোয়ার হাওলাদার,মোকশেদ হাওলাদার,রশিদ হাওলাদার, রুহুল আমিন হাওলাদার, মোস্তফা হাওলাদার,ফরিদ হাওলাদার মিলে পুকুর লীজের ভাগাভাগি নিয়ে শুক্রবার রাত ৯টার দিকে ওই এলাকার সোহেল হাওলাদারের চায়ের দোকানের সামনে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে একই বাড়ির মৃত রমিজ উদ্দিন হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার ও মোঃ কুদ্দুস হাওলাদারকে
কুপিয়ে রক্তাক্ত যখম করেছে। আহতদেরকে মূমূর্ষ অবস্থায় স্হানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে রাসেল হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৩০ অক্টোবর রবিবার কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আহত’র ভাই হানিফ হাওলাদার বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে আহত রাসেল হাওলাদার জানান তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে ওই সন্ত্রাসীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তিনি আরো বলেন হামলার ঘটনায় ধামাচাপা দেয়ার জন্য উল্টো মিথ্যা নাটক সাজিয়ে হামলাকারী দেলোয়ার হাওলাদার ও মোকশেদ হাওলাদার হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আহত’র পরিবার ওই হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত