পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা « বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২২ | ৭:৫৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২২ | ৭:৫৪
Link Copied!
পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উযাপন উপলক্ষে জেলা পুলিশ বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। ২৯ অক্টোবর শনিবার সকাল ৯ টায় পটুয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গনে আকাশে বেলুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালীর উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেনসহ অতিথি বৃন্দরা। র‍্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম-পিপিএম) এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীর উপস্থাপনায় “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাদ্য বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতিয় সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি প্রফেসর আব্দুস ছালাম, মেয়রের প্রতিনিধি কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত