সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যা মামলায় পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যা মামলায় পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২২ | ৮:২০
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২২ | ৮:২০
Link Copied!
সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যা মামলায় পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মোঃ রেজাউল করিম,স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যা মামলায় পুত্রবধূ নজিরন বেগম কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির। রায়ে উল্লেখ করা হয়েছে শাশুড়ী আমেনা বেগম কে হত্যা মামলায় সলঙ্গার গুদারচড় এলাকার মৃত শাকের প্রামানিক এর মেয়ে নজিরণ বেগম (৩৯) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদাণ করা হয়।
মামলার বিবরণ দিয়ে আদালতের পাবলিক পসিকিউটর এ্যাড.আব্দুর রহমান বলেন, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের পুত্র শাহ আলমের সাথে আসামী নজিরন বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নজিরন বেগমের সাথে শাশুড়ি আমেনা বেগমের বনিবনা হচ্ছিল না। বিভিন্ন সময় নজিরন বেগম শাশুড়ি আমেনা বেগমের সাথে ঝগড়াতে লিপ্ত হয়। গত ২০০৯ সালের সেপ্টেম্বর মাসের ১৪ তারিখে সারাদিন নজিরণ বেগম শাশুড়ী আমেনা বেগমের ঝগড়ায় লিপ্ত থাকে।ঐদিন সন্ধ্যায় নজিরণ বেগমের শ্বশুর পার্শ্ববর্তী বাজারে যায়। সে সময় বাসায় শাশুড়ী ও পুত্রবধু ছাড়া কেউ ছিল না। সেই সুযোগে নজিরণ বেগম তার শাশুড়ী আমেনা বেগম কে শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে আমেনা বেগমের স্বামী সাকাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ১৫ জনের স্বাক্ষী উপস্থাপনে প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ অদ্য রায় ঘোষণা করে আসামী নজিরণ বেগমকে কারাগারে প্রেরণ করেন। রাষ্টপক্ষে মামলা পরিচালনা করি আমি পি.পি. আব্দুর রহমান ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট শওকত আলী সেলিম।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত