রাজশাহীতে জেল হত্যা দিবসে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে জেল হত্যা দিবসে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাঈদ হাসান পিন্টু, রাজশাহী মহানগর প্রতিনিধি।
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২২ | ১১:০৮
মোঃ সাঈদ হাসান পিন্টু, রাজশাহী মহানগর প্রতিনিধি।
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২২ | ১১:০৮
Link Copied!
রাজশাহীতে জেল হত্যা দিবসে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মোঃ সাঈদ হাসান পিন্টু, রাজশাহী মহানগর প্রতিনিধিঃ আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস বাঙালির শোকের দিন। জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধায় শিরোইল দোশর মন্ডলের মোড়ে অবস্থিত সংগঠনের বিভাগীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের দপ্তর সম্পাদক সুরুজ আলীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আসগর আলী সাগরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মো: নুরে ইসলাম মিলন।

বিশেষ অতিথি হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ এর সহ-সভাপতি মো: মাসুদ পার্ভেজ চৌধুরী, নিউ রাজশাহী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন,সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সামাজিক সংগঠন সত্যের জয় এর সাধারণ সম্পাদক নাঈম হোসেন, রাজশাহী বিক্রয় প্রতিনিধি কর্মচারী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো: নাজমুল ইসলাম। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠিত আলোচনা সভায় শহীদ তাজউদ্দিন আহমদসহ জাতীয় চার নেতার কর্মময় জীবন ও স্বাধীনতা সংগ্রামে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের উপর আলোকপাত করে প্রধান অতিথির বক্তব্যে মো: নুরে ইসলাম মিলন বলেন, আজ ৩ নভেম্বর বাঙালির শোকের দিন। জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে খুনিচক্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে নির্মমভাবে হত্যা করে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা স্বাধীন বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান হেনাকে।

তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধ ও মুক্তি সংগ্রামে জাতীয় চার নেতার অবিস্মরণীয় অবদান, সীমাহীন আত্মত্যাগ, বঙ্গবন্ধু’র নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এবং রাজনৈতিক সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। জাতীয় চার নেতার আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো এটাই আজকের দিনের অঙ্গীকার।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে, নিউ রাজশাহী প্রেসক্লাব এর সভাপতি শহিদুজ্জামান সোহেল, সিমান্ত টিভি অনলাইন এর বার্তা সম্পাদক মো: গোলাম সারোয়ার পলাশ,পল্লী বার্তা রাজশাহী জেলা প্রতিনিধি ও রাজশাহী মডেল প্রেসক্লাব এর সদস্য হুমায়ুন কবীর,জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক গোলাম রসুল রনক,সাংস্কিৃতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, সদস্য মো: আনোয়ার হোসেন,সোনিয়া খাতুন,দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার তাজনুভা তাজরিন অভি, ফটো সাংবাদিক রায়হান হোসেন, সিমান্ত টিভির স্টাফ রিপোর্টার সিরাজুল ইসলাম রনি,সুমন হোসেন দৈনিক সাদাকালো পত্রিকার স্টাফ রিপোর্টার নাহিদ ইসলাম, মুকিত ইসলাম শুভ,হানিফ প্রমুখ।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত