উজিরপুরে আসামীর হামলায় ২ পুলিশ আহত, অবশেষে গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে আসামীর হামলায় ২ পুলিশ আহত, অবশেষে গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৭:২৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২২ | ৭:২৬
Link Copied!
উজিরপুরে আসামীর হামলায় ২ পুলিশ আহত, অবশেষে গ্রেফতার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশালের উজিরপুরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামীর পলায়ন, হামলায় ২ পুলিশ আহত। এ সময় আসামীর লাঠির আঘাতে গুরুতর আহত উজিরপুর মডেল থানার এ.এস.আই ফারুক আহমেদ(৩৮) ও কনস্টেবল মাসুদ পারভেজ(৪০) হাসপাতালে চিকিৎসাধীণ। অবশেষে আসামী মিলন ওরফে স্বপন হাওলাদার(৩৫) কে ৩ঘন্টা অভিযান চালিয়ে ৭জন পুলিশ কর্মকর্তা মিলে ধানক্ষেত থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, শিকারপুর ইউনিয়নের আঃ হামেদ হাওলাদারের ছেলে মিলন ওরফে স্বপন হাওলাদারকে গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে ৬ নভেম্বর সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এ.এস.আই ফারুক আহমেদ ও কনস্টেবল মাসুদ পারভেজ পূর্ব ধামসর নূরানী ও হাফেজী মাদ্রাসার সামনে থেকে স্বপনকে গ্রেফতার করতে চাইলে ধস্তাধস্তির এক পর্যায়ে লাঠি দিয়ে এ.এস.আই ফারুক আহমেদকে আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং কনস্টেবল মাসুদ পারভেজকেও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে এ.এস.আই ফারুক বাদী হয়ে মামলা করলে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মডেল থানার এস,আই আসাদুজ্জামান, সজিব আহমেদ, রাজীব দাস সনেট, এ.এস.আই লিটন, মামুন ও সুমন অভিযান চালিয়ে আটিপাড়ার ধানক্ষেত থেকে তাকে গ্রেফতার করে। উজিরপুর মডেল থানার ওসি(তদন্ত) মোঃ জাফর আহমেদ জানান, সকালে এ.এস.আই ফারুকের নেতৃত্বে আসামী স্বপনকে গ্রেফতার করতে গেলে আসামী তাদেরকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে ৩ঘন্টা অভিযান চালিয়ে আসামীকে উজিরপুর থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত