
কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব।
মোঃ সাইদুর রহমান,দশমিনা প্রতিনিধি।
কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব। -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মোঃ সাইদুর রহমান,দশমিনা প্রতিনিধিঃ পটুয়াখলী জেলার কুয়াকাটা আগামী ৭ নভেম্বর সোমবার স্বাস্হ্য বিধি মেনে শুরু হতে যাচ্ছে ৩ দিন ব্যাপি হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী শ্রী কৃষ্ণের রাস উৎসব।
রাস উৎসব ও পূণ্যস্নান সব প্রস্তুুতি ইতিমধ্যে শেষ হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছর ও রাস মেলা উপলক্ষে কুয়াকাটায় লক্ষাধিক পূণ্যার্থী ও পর্যটকের আগমন ঘটবে বলে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ও আইন শৃংখলা বাহিনী জোরধার করা হচ্ছে। পূর্ণিমার তিথি অনুযায়ী সোমবার ঊষালগ্নে থেকে মঙ্গলবার সূর্য উঠার আগ পর্যন্ত প্রতি বছরের ন্যায় এবার ও পাপ মোচন ও পূণ্য লাভের আশায় সমুদ্রে স্নান করবে পূণ্যার্থীরা।রাস কমিটির সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার জানান সোমবার লাখো পূণ্যর্থীর স্নানের মধ্যে দিয়ে সম্পন্ন হবে পূণ্য স্নান।কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সংকর চন্দ্র বৈদ্য জানান, রাস উৎসব ও মেলার আইন শৃংখলা রক্ষার জন্য প্রশাসন ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। কুয়াকাটায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা, স্যানিটেশন, চিকিৎসা সেবাসহ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো. আবুল খায়ের বলেন, রাস মেলা উপলক্ষে পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে বিপুল সংখ্যক পুলিশ ফোর্স দেওয়া হয়েছে আগত পর্যটকসহ পূন্যার্থীদের নিরাপত্তায়। উৎসবকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে পর্যটন এলাকায়।


