গোল্ডেন মনিরের জামিন স্থগিত « বাংলাখবর প্রতিদিন

গোল্ডেন মনিরের জামিন স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ৩:৪১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ৩:৪১
Link Copied!
গোল্ডেন মনিরের জামিন স্থগিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাষ্ট্রপক্ষের আবেদনে মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে হাইকোর্টের দেওয়া জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত। বুধবার (২ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বারজজ আদালত এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান বলেন, রোববার চেম্বার আদালতে এ আবেদেনের ওপর শুনানি হবে। গত ৩১ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ গোল্ডেন মনিরকে জামিন দিয়েছিলেন। মনির মূলত একজন হুন্ডি ব্যবসায়ী ও স্বর্ণের চোরাকারবারি। এ থেকেই মনির পরিচিতি পান ‘গোল্ডেন মনির’ হিসেবে। তার বাসা থেকে সোনা, বিদেশি পিস্তল, মদ, বৈদেশিক মুদ্রা, নগদ টাকা ও অনুমোদনহীন গাড়ির জব্ধ করা হয়। পরে র‌্যাব বাদী হয়ে মনিরের বিরুদ্ধে অস্ত্র, বিশেষ ক্ষমতা ও মাদক আইনে ৩টি মামলা করেন মনির। গত বছরের ২০ জানুয়ারি অস্ত্র ও মাদক মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে অস্ত্র মামলায় ওই বছরেরই ২৩ আগস্ট অভিযোগ গঠন করে আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। এ মামলায় বিচারিক আদালতে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ৩১ অক্টোবর হাইকোর্ট তাকে জামিন দেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত