সিংড়ায় চার ছিনতাইকারী আটক, আটোরিক্সা উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

সিংড়ায় চার ছিনতাইকারী আটক, আটোরিক্সা উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ৪:১৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ৪:১৭
Link Copied!
সিংড়ায় চার ছিনতাইকারী আটক, আটোরিক্সা উদ্ধার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোরের সিংড়ায় অটোরিক্সা ছিনতাইয়ের সময় চারজন ছিনতাইকারীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে মহাসড়কের চৌগ্রাম ও জামতলী এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার শেরপুর এলাকা থেকে একজন আটক করে পুলিশ। এসময় ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার করা হয়। আটককৃতরা হল সিংড়া উপজেলার মাঝগ্রামের বাচ্চু প্রমাণিকের ছেলে ফরিদুল ইসলাম (২৬) ও তার ভাই হ্নদয় আহমেদ (৩৪) (বর্তমানে দুইভাই ঢাকার বাসিন্দা), এবং নাটোর সদর দত্তপাড়া গ্রামের জনাব আলীর ছেলে রবিন হোসেন (২৫) ও সিরাজগঞ্জের রেহাইপুকুরিয়া গ্রামের আকরাম খানের ছেলে হোসেন খান (২৪)।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম জানান, আটককৃতরা ঢাকার জিলানী থেকে পরিকল্পনা করে বাস যোগে রোববার সন্ধ্যা ৬টায় নাটোর সদর মাদ্রাসা মোড়ে আসে। পরে ৪০০ টাকা দিয়ে একটি আটোরিক্সা ভাড়া করে সিংড়ার উদ্দেশ্যে রওনা হয় এবং বাসষ্ট্যান্ডে এসে কিছু ফলমূল কিনে আরো ১৫০ টাকা দিয়ে তাদের চৌগ্রামে নামিয়ে দিতে বলে রওনা হয়। পথিমধ্যে মহাসড়কের জোলারবাতা-জোড়ব্রীজ এলাকায় ময়লার ভাগাড়ের কাছে এসে একটি ব্যাগ ফেলে দিয়ে আটো চালককে দাড় করিয়ে রাস্তার নিচে গামছা দিয়ে হাত-পা বেঁধে রেখে অটোরিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে রাতেই অভিযান চালিয়ে তাদের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানা গেছে। আর এবিষয়ে নাটোর শহরের রথগাড়ী-রাজাপুর এলাকার বাসিন্দা অটো চালক সাইদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত