নায়াগ্রার নীচে ১০০ বছরের বেশি পুরনো সুড়ঙ্গ, যাবেন পর্যটকেরাও « বাংলাখবর প্রতিদিন

নায়াগ্রার নীচে ১০০ বছরের বেশি পুরনো সুড়ঙ্গ, যাবেন পর্যটকেরাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ৬:৪৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ৬:৪৯
Link Copied!
নায়াগ্রার নীচে ১০০ বছরের বেশি পুরনো সুড়ঙ্গ, যাবেন পর্যটকেরাও -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সুড়ঙ্গের শেষে পৌঁছলে আধ কিলোমিটারেরও বেশি দীর্ঘ পথটি হেঁটেই পার হতে হবে পর্যটকদের। সুড়ঙ্গের একদম শেষ প্রান্তে পৌঁছলে, নায়াগ্রা জলপ্রপাত খুবই কাছ থেকে দেখতে পাবেন পর্যটকেরা। নায়াগ্রা জলপ্রপাতের নীচে থাকা একটি শতাব্দী প্রাচীন সুড়ঙ্গ আবারও খুলে দেওয়া হল জনসাধারণের জন্য। পর্যটকদের ‘ঐতিহাসিক’ ওই সুড়ঙ্গ দেখানোর জন্যে এমনই পরিকল্পনা করা হয়েছে। নায়াগ্রা জলপ্রপাতের নীচে থাকা এই সুড়ঙ্গটি ৮ মিটার লম্বা, ৬ মিটার চওড়া। সুড়ঙ্গটিতে প্রবেশ করতে হবে কানাডার দিকে জলপ্রপাতের যে অংশটি, তার কাছ দিয়ে। সুড়ঙ্গটি প্রায় ২২০০ ফুট (০.৬৭ কিলোমিটার) দীর্ঘ। একটি কাচের লিফটে করে পর্যটকদের ওই সুড়ঙ্গের মুখ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। তার পরে অন্য একটি লিফটে করে সুড়ঙ্গের ১৮০ ফুট ভিতরে নিয়ে যাওয়া হলে একটি বিদ্যুৎ কেন্দ্রে পৌছবেন তাঁরা। এই সুড়ঙ্গটি আসলে ওই বিদ্যুৎ কেন্দ্রেরই অংশ। ১৯০৫ সালে জলপ্রপাতের কাছে জলশক্তি উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্রটি বানানোর সিদ্ধান্ত নিয়েছিল কানাডা সরকার। কয়েক হাজার কর্মী প্রায় চার বছর ধরে কাজ করে সেটির নির্মাণকাজ শেষ করেন। সুড়ঙ্গের শেষে পৌঁছলে আধ কিলোমিটারেরও বেশি দীর্ঘ পথটি হেঁটেই পার হতে হবে পর্যটকদের। তবে মাঝেমধ্যেই বসার জন্য বেঞ্চ থাকবে। সুড়ঙ্গের একদম শেষ প্রান্তে পৌঁছলে, নায়াগ্রা জলপ্রপাত খুবই কাছ থেকে দেখতে পাবেন পর্যটকেরা। কানাডা সরকারের নায়াগ্রা বিষয়ক সংস্থা ‘নায়াগ্রা পার্কস কমিশন’-এর ওয়েবসাইটে জানানো হয়েছে, সুড়ঙ্গের শেষে ২০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম বানানো হয়েছে, যাতে পর্যটকেরা সেখানে দাঁড়িয়ে জলপ্রপাতের দৃশ্য উপভোগ করতে পারেন। একটি লাইট অ্যান্ড সাউন্ড শো-র আয়োজনও করা হয়েছে যেখানে ওই বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাসের ব্যপারে জানতে পারবেন পর্যটকেরা। রাতের বেলাও সুড়ঙ্গ থেকে নায়াগ্রার শোভা দেখার সুযোগ পাওয়া যাবে।
সুত্রঃ বিদেশী পত্রিকা থেকে অনুবাদকৃত এবং ছবি গুগোল ইন্টারনেট থেকে সংগৃহীত।
সম্পাদনায়ঃ মোহাম্মদ জাহিদ হোসেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত