ক্রেতা সেজে বিভিন্ন প্রজাতির ৩০টি পাখি উদ্ধার, ২০ হাজার টাকা জরিমানা করা হইছে « বাংলাখবর প্রতিদিন

ক্রেতা সেজে বিভিন্ন প্রজাতির ৩০টি পাখি উদ্ধার, ২০ হাজার টাকা জরিমানা করা হইছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ৭:১৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২২ | ৭:১৮
Link Copied!
ক্রেতা সেজে বিভিন্ন প্রজাতির ৩০টি পাখি উদ্ধার, ২০ হাজার টাকা জরিমানা করা হইছে -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোরে ক্রেতা সেজে বিভিন্ন প্রজাতির ৩০টি দেশী ও অতিথি পাখি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শহরের আহম্মেদপুর চর তেবাড়িয়া এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী এবং রাবি শাখার ডীপ ইকোলজি এন্ড রেসকিউ ফাউন্ডেশন। এসময় পাখি বিক্রেতা আনিছুর রহমানকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নাটোর সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হাবিব তাকে কুড়ি হাজার টাকা জরিমানা করেন। পাখি বিক্রেতা আহম্মেদপুর চর তেবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন,গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের আহম্মেদপুর চর তেবাড়িয়া এলাকায় ক্রেতা সেজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি কালিন, ১৪ টি পাতি সরালি, ১টি বাড়ি ময়না, ১টি টিয়া সহ দেশী ও অতিথি বিভিন্ন প্রজাতির ৩০টি পাখি উদ্ধার করা হয়। পাখি বিক্রেতা আনিছুর রহমানকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ডিবির এস আই আলী আকবর,বন বিভাগের ফরেষ্টার আশরাফুল ইসলাম, রাবি শাখার ডীপ ইকোলজি এন্ড রেসকিউ ফাউন্ডেশন এর সদস্য নাজমুল হোসেন রাসেল, মিজানুর রহমান,বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর দপ্তর সম্পাদক ফজলে রাব্বী,পরিবেশ কর্মী রাকিব হোসেনসহ প্রমূখ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত