রক্তস্বল্পতা বোঝার উপায় ও প্রতিরোধে করণীয় « বাংলাখবর প্রতিদিন

রক্তস্বল্পতা বোঝার উপায় ও প্রতিরোধে করণীয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৩:৫৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২২ | ৩:৫৫
Link Copied!
রক্তস্বল্পতা বোঝার উপায় ও প্রতিরোধে করণীয় -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দুর্বলতা, ক্লান্তি কিংবা অবসাদ বোধ করছেন! সব সময় অরুচি লাগছে, মাথা ঘুরছে খুব! আজকাল একটু কাজ করলেই হাঁপিয়ে উঠছেন। এর অনেক কারণ থাকতে পারে, তবে সবার আগে দেখতে হবে আপনি রক্তাল্পতায় ভুগছেন কি না। কারণ, আমাদের দেশে বিশেষ করে মেয়েদের এ সমস্যা খুবই পরিচিত।

আয়রনের ঘাটতির কারণে হয়ে থাকলে রক্তস্বল্পতা একটি সহজে নিরাময়যোগ্য রোগ। আয়রনের ঘাটতি হতে পারে খাদ্যতালিকায় আয়রনসমৃদ্ধ খাবার না থাকলে। গরুর মাংস, কলিজা, বেদানা, বিট, খেজুর, কাঁচকলা, লালশাক, কচু বা যেকোনো ফল, যা কাটলে কালো বর্ণ ধারণ করে—এসব আয়রনসমৃদ্ধ খাবার।

সঠিক সময়ে খাদ্য গ্রহণ আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস। ছোটবেলা থেকে এর গুরুত্ব বুঝতে হবে। খাদ্য নির্বাচনের সময় খাবারটি স্বাস্থ্যসম্মত কি না, তার ওপর জোর দিতে হবে। খুব বেশি ঝাল খাবারে খাদ্যনালি ও পাকস্থলীর প্রদাহ হতে পারে। অপরিষ্কার পরিবেশে খাবার খেলে হতে পারে কৃমির সংক্রমণ। অতিরিক্ত ব্যথানাশক বড়ি খেলেও পাকস্থলীতে রক্তপাত হতে পারে। এসব কারণে দেখা দিতে পারে রক্তস্বল্পতা।

বিজ্ঞাপন

কোনো স্থানে রক্তক্ষরণ যেমন পাইলস বা আন্ত্রিক কোনো জটিলতা অথবা মাসিকের সময় স্বাভাবিকের চেয়ে বেশি রক্তপাত বা দীর্ঘসময় ধরে চলা মাসিক রক্তস্বল্পতার বড় কারণ। রক্তস্বল্পতার সঙ্গে দ্রুত যদি কারও ওজন কমে যাওয়ার ইতিহাস থাকে এবং শরীরে কোথাও কোনো চাকা অনুভূত হয়, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

সঠিক সময়ে রক্তস্বল্পতার চিকিৎসা করা না হলে, দেখা দিতে পারে কার্ডিয়াক অকার্যকরের মতো জটিলতা। সঠিক চিকিৎসার জন্য আগে দরকার সঠিকভাবে রোগ নির্ণয়। হিমোগ্লোবিনের মাত্রা, শরীরে আয়রনের ঘাটতির পরিমাণ জেনে খুঁজে বের করতে হবে রক্তস্বল্পতার কারণ। সমস্যা শনাক্ত করার জন্য ডাক্তার নিজে রোগীকে দেখবেন, প্রয়োজনে কিছু পরীক্ষা করাবেন।

আয়রনের ঘাটতি পূরণের জন্য মুখে বা শিরায় আয়রন দেওয়া যায়। তবে কারণটির চিকিৎসাও করতে হবে। তাই দুর্বল বা ক্লান্তি লাগলে অবহেলা নয়। চিকিৎসা সেবা নিন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত