১১ ডিসেম্বর সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি « বাংলাখবর প্রতিদিন

১১ ডিসেম্বর সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ১২:১৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ১২:১৫
Link Copied!
১১ ডিসেম্বর সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার বিশেষ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটি চার্জ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল।

ইসমাইল চৌধুরী সম্রাট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১১ ডিসেম্বর শুনানির জন্য দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

গ্রেপ্তারের পর জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে একই বছর ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। পরে ২০২০ সালের ২৬ নভেম্বর দুদক এ মামলায় অভিযোগপত্র জমা দেয়।

কারাগারে যাওয়ার প্রায় ২ বছর ৭ মাস পর চলতি বছরের ১০ এপ্রিল চার মামলায় জামিন পান সম্রাট।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত