চুয়াডাঙ্গায় দাদার অপচিকিৎসায় মৃত্যু হলো নাতির « বাংলাখবর প্রতিদিন

চুয়াডাঙ্গায় দাদার অপচিকিৎসায় মৃত্যু হলো নাতির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ৮:৫৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২২ | ৮:৫৪
Link Copied!

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে কারিমুল ইসলাম (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৯ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির অদূরে একটি মাঠে খেলা করার সময় বিষধর সাপে কারিমুরের পায়ে কামড় দেয়। তখন তাকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে দুই দিন বাড়িতে রেখে দাদা আব্দুল কাদের অপচিকিৎসা (ঝাড়ফোক) দেয়। এতে কারিমুলের অবস্থা আরো খারাপ হলে বুধবার দুপুরে সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত কারিমুল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়নের বারাদি গ্রামের কামারপাড়ার তরিকুল ইসলামের ছেলে। সে একই গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

তার মা কুলছুম বেগম বলেন, সোমবার দাপুরে বাড়ির অদূরে খেলতে যায় কারিমুল ইসলাম। এ সময় একটি বিষধর সাপ তাকে বাম পায়ে কামড় দেয়। আমরা দরিদ্র হওয়ায় আমার চাচা শ্বশুর আব্দুল কাদের আমার ছেলেকে সারিয়ে দেবে বলে দু’দিন ধরে ঝাড়ফুক দেয়। আজ সকালে কারিমুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে ছেড়ে দেয়। আমরা কারিমুলকে নিয়ে জীবননগর উপজেলার গহেরপুর গ্রামে এক কবিরাজের কাছে নিয়ে যাই।

কারিমুলের অবস্থা খারাপ দেখে ওই কবিরাজ তাকে সদর হাসপাতালে নিতে বলেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, হাসপাতালে আনার আগেই ওই ছেলেটি মারা গেছে।

বিজ্ঞাপন

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত