স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে সমাবেশে যুবলীগ নেতাকর্মীরা « বাংলাখবর প্রতিদিন

স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে সমাবেশে যুবলীগ নেতাকর্মীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২২ | ১০:০৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২২ | ১০:০৮
Link Copied!

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যুবলীগের মহাসমাবেশে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। কেউ রিজার্ভ বাস, পিকাপ, মোটরসাইকেলের বহর নিয়ে যোগ দিচ্ছেন তারা। অনেকেই পায়ে হেঁটে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন।

শুকবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বেইলি রোড এলাকায় দেখা যায় মগবাজারের দিক থেকে একটি বড় মিছিল সমাবেশের উদ্দেশে যাত্রা করে। তাদের পরনে ছিল লাল রঙের টি-শার্ট। হাতে ছিল যুবলীগের পতাকা। যুব সমাবেশ সফল হোকসহ নানা স্লোগানে মিছিল নিয়ে ছুটছেন তারা।

মিছিল নিয়ে আসা নেতাকর্মীরা প্রথমে মৎসভবন এলাকায় জড়ো হচ্ছেন। তারপর সেখান থেকে সমাবেশে যোগ দিচ্ছেন।

বিজ্ঞাপন

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে যুব সংগঠনটি আজ শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক যুব মহাসমাবেশের আয়োজন করছে। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, শুক্রবার দুপুর আড়াইটা থেকে যুব সমাবেশ শুরু হবে।

দক্ষিন এশিয়ার বৃহত্তম যুব সংগঠন আওয়ামী যুবলীগ দেশের যে কোনো সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে পরশ বলেন, রাষ্ট্রবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে। যুবলীগের নেতা-কর্মীরা ১১ নভেম্বরের পর থেকে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের যে কোনো ধরনের নৈরাজ্য মোকাবেলা করতে রাজপথে থাকবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত