
দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি ) এর আওতায় আয়বৃদ্ধিমুলক প্রশিক্ষণের আয়োজন
ডেস্ক নিউজ
দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি ) এর আওতায় আয়বৃদ্ধিমুলক প্রশিক্ষণের আয়োজন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ৪ নং আংগারিয়া ইউনিয়ন পরিষদে ১২/১১/২০২২ ইং তারিখ রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ মিলায়তনে ২০২১-২০২২ চক্রে দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি ) এর আওতায় আয়বৃদ্ধিমুলক উপকারভুগীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের মূল বিষয় ছিল উপকার ভোগীদের হাস,মুরগী ও গবাদিপশু পালন করে নিজেরা সাভলম্ভী হয়ে প্রতিষ্ঠিত হওয়া। উক্ত প্রশিক্ষণে আয়োজন করেন পল্লীসেবা সংঘের ব্যাবস্থাপনা পরিচালক জনার মোঃ হুসাইন আহম্মদ কবির। উক্ত প্রশিক্ষণের সভাপতির আসন গ্রহন করে বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ গোলাম মরতুজা, চেয়ারম্যান আংগারিয়া ইউনিয়ন পরিষদ, এবং সমন্নয়ক জনাব বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম রাজ্জাক খান আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে আগামী ২০২৩-২০২৪ ইং সনের ( ভিজিডি ) ভোগীদের আবেদনের বিষটি আগামী ২০ তারিখের মধ্যে অনলাইনে আবেদনকরার জন্য দুস্থ মহিলাদের সচেতনতা মুলক প্রচার করার জন্য সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে অবহিত করা হয়।


