জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ১০ সংগঠন « বাংলাখবর প্রতিদিন

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ১০ সংগঠন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ৭:৪৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২২ | ৭:৪৩
Link Copied!
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল ১০ সংগঠন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশ গঠনে ভূমিকা রাখায় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের ষষ্ঠ আসরে পুরস্কার পেল দেশের ১০টি তরুণ সংগঠন।

শনিবার (১২ নভেম্বর) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে বিজয়ী সংগঠনগুলোর নাম ঘোষণা করা হয়।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

বিজ্ঞাপন

এ সময় সজীব ওয়াজেদ জয় বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তরুণদের মেধা ও পরিশ্রম দিয়ে নিজেদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করব।

এবার বিজ্ঞান ও দক্ষতা বিভাগে পুরস্কার পেয়েছে বিকে স্কুল অব রিসার্চ এবং বোসন বিজ্ঞান সংঘ। কমিউনিটি ওয়েলনেস বিভাগে ইয়ুথ প্ল্যানেট এবং উচ্ছ্বাস। কালচার এবং কমিউনিকেশন বিভাগে বিজ্ঞানপ্রিয় এবং মিলন স্মৃতি পাঠাগার। সামাজিক অন্তর্ভুক্তি বিভাগে মজার ইশকুল এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। এ ছাড়া জলবায়ু ও ইনোভেশন বিভাগে বিন্দু নারী উন্নয়ন সংগঠন এবং রোবোলাইফ টেকনোলজিস পুরস্কার পেয়েছে।

সারাদেশ থেকে আবেদন করা তরুণদের ৬০০টিরও বেশি সংগঠন থেকে যাচাই-বাছাই শেষে শীর্ষ ১০ তরুণ সংগঠকের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত