এক বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক « বাংলাখবর প্রতিদিন

এক বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২২ | ১২:৫৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২২ | ১২:৫৫
Link Copied!
এক বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নেত্রকোণার কেন্দুয়ায় এক বছরের সাজা এড়াতে ২৭ বছর ধরে পালিয়ে থাকা তরিকুল ইসলাম (৪৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে নেত্রকোণা সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরিকুল ইসলাম পূর্বধলা উপজেলার ইচুলিয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের এপ্রিলে তরিকুল কেন্দুয়া পৌর শহরের একটি বাসায় চুরি করেন। পরে বাড়ির মালিক তার বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন। ওই বছরের নভেম্বরে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরের বছরের জানুয়ারিতে আদালত ওই মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দেন। কিন্তু মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। এক বছরের সাজা থেকে বাঁচতে তিনি দীর্ঘ ২৭ বছর পলাতক থেকে বিভিন্ন স্থানে ফেরি করে পণ্যসামগ্রী বিক্রি করছিলেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামি তরিকুল ইসলামের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত