উজিরপুরে মাকে ৩ ছেলে ও পুত্রবধু মিলে জুতাপেটা « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে মাকে ৩ ছেলে ও পুত্রবধু মিলে জুতাপেটা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ১১:১২
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ১১:১২
Link Copied!
উজিরপুরে মাকে ৩ ছেলে ও পুত্রবধু মিলে জুতাপেটা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশালের উজিরপুরে ৩ ছেলে ও এক পুত্রবধু মিলে গর্ভধারিনী মাকে জুতা পিটা করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুত্রে জানা যায় উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা গ্ৰামের অমল মন্ডলের স্ত্রীর সাথে তার মা স্বরসতি মন্ডলের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে বিচার দেয়। এরই প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় ছেলে অমল মন্ডল, শ্যামল মন্ডল,বিমল মন্ডল ও পুত্রবধূ মুক্তা মন্ডল মিলে গর্ভধারিণী মা স্বরসতি মন্ডল(৬২) কে জুতাপেটা করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আহত নারীকে স্হানীয়রা মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আহত স্বরসতি মন্ডল কান্নার কন্ঠে সাংবাদিকদের জানান তার বড় ছেলের স্ত্রীর সাথে ছোট দুই ছেলের অবৈধ সম্পর্ক ও বেহায়াপনার প্রতিবাদ করায় আমাকে আমার ছেলে অমল মন্ডল, বিমল মন্ডল,শ্যামল মন্ডল ও পুত্রবধূ মুক্তা মন্ডল মিলে একশত জুতাপেটা করেছে এবং টেনে হেঁচড়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এসময় আমার স্বামী বিশ্বেসর মন্ডল ফিরাতে আসলে তাকেও মারধর করেছে। এ অমানবিক নির্যাতনের ঘটনায় আহত বৃদ্ধ মা বিচারের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। অভিযুক্তরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান আমাদের কাছে কেউ বিষয়টি অবহিত করেননি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত