সিরাজগঞ্জের বেলকুচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের বেলকুচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৫:২৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৫:২৪
Link Copied!
সিরাজগঞ্জের বেলকুচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

“আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” এই শ্লোগানকে ধারন করে সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি ডায়াবেটিক সেন্টারের আয়োজনে চলছে ফ্রি ডায়াবেটিস পরিক্ষা ও চিকিৎসা।
সেই সাথে নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। সোমবার সকালে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বেলকুচি ডায়াবেটিক সেন্টার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কমিউনিটি হাসপাতাল চত্বরে এসে শেষ হয় এবং দিন ব্যাপী ডায়াবেটিসের ফ্রি পরিক্ষা ও চিকিৎসা প্রদান শুরু করেন এই সেন্টারে।
পরে কেক কেটে দিবসের উদ্ভোধন করেন সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের ডায়াবেটোলজিষ্ট এন্ড ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এ,বি,এম কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুদীপ সরকার, ডা: আমিনুর রহমান রনি সহ আরও উপস্থিত ছিলেন সহকারী মেডিক্যাল অফিসার রাকিবুল ইসলাম, সহকারী মেডিক্যাল অফিসার কুলসুম খাতুন, সিনিয়র স্টাফ নার্স লিপিআরা খাতুন, ল্যাব টেকনোলজিষ্ট শাহীন আহম্মেদ ও বরাত ইসলাম, শফিকুল ইসলাম, অজিত কুমার সরকারসহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগন।
চিকিৎসকরা বলেন, নিয়মিত হাঁটা ও শারীরিক পরিশ্রমে ডায়াবেটিস মুক্ত থাকা যায়। সারাদিন কোনো কাজ না করে সকাল বেলা ২০ মিনিট হাঁটলে কিন্তু ডায়াবেটিস মুক্ত থাকা যাবে না। তাই নিয়ম মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত