উজিরপুরে মাদ্রাসার ছাত্রীর বাল্য বিয়ে পড়ালেন ভূয়া কাজী « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে মাদ্রাসার ছাত্রীর বাল্য বিয়ে পড়ালেন ভূয়া কাজী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৭:০২
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২২ | ৭:০২
Link Copied!
উজিরপুরে মাদ্রাসার ছাত্রীর বাল্য বিয়ে পড়ালেন ভূয়া কাজী -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে ১০ম শ্রেনির মাদ্রাসার ছাত্রীর বাল্য বিয়ে পড়ালেন ভূয়া কাজী বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্হানীয় সূত্রে জানা যায় শোলক ইউনিয়নের ধামুরা বন্দরের ইসলামী হারবাল ফার্মেসির মালিক মাহমুদুল হাসান ভূয়া কাজী সেজে ৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে মধ্য ধামুরা গ্ৰামের জাকির বেপারীর মেয়ে জাকিয়া আক্তার ১০ম শ্রেনিতে পরুয়া মাদ্রাসার ছাত্রীর বাল্য বিয়ে পড়ান। সুত্রে জানা যায় বাল্য বিয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে ১৪ নভেম্বর সোমবার দুপুরে ধামুরা বন্দরে ওই এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে আরিফ মিয়ার সাথে ছাত্রীর পিতা জাকির বেপারীর সাথে হাতাহাতির ঘটনা সংঘটিত হয়। জানা যায় গত বুধবার দুপুরে উত্তর ধামুরা গ্ৰামের আক্কাস আলী কবিরাজের ছেলে মামুন কবিরাজের সাথে বাল্য বিয়ে পড়ালেন তিনি। এ ব্যাপারে ছাত্রীর মাতা খাদিজা বেগম বাল্য বিয়ের কথা অকপটে স্বীকার করে বলেন মাহমুদুল হাসান বিয়ে পড়িয়েছেন। অভিযুক্ত ঔষধ ব্যবসায়ী মাহমুদুল হাসান বিষয়টি এড়িয়ে যান। শোলক ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার মোঃ নুরুল আমিন সোহেল জানান আমি ওই ছাত্রীর পরিবারের কাছে খোঁজ খবর নিয়ে জানতে পারি অন্যায় ভাবে তাদেরকে ধোঁকা দিয়ে ৫ হাজার টাকা নিয়ে সে বাল্য বিয়ে পড়িয়েছেন। তিনি আরো বলেন ওই প্রতারক,ভূয়া কাজীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান জানান সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হবে। এদিকে বাল্য বিয়ে প্রতিরোধের লক্ষ্যে ওই ভূয়া কাজীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত