
রাজশাহীর সমাবেশ সফল করতে সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরন
ডেস্ক নিউজ
রাজশাহীর সমাবেশ সফল করতে সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় মহা সমাবেশ সফল করতে এবং সমাবেশে সাধারন মানুষের অংশগ্রহন করার জন্য সিরাজগঞ্জে লিফলেট বিতরন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে জনসাধারনকে যোগ দিতে আহ্বান জানান বিএনপির নেতারা। মঙ্গলবার ১৫ নভেম্বর দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর, ধানবান্ধি ও আমলাপাড়া মহল্লায় লিফলেট বিতরন করেন বিএনপির নেতাকর্মীরা। লিফলেট বিতরনকালে বিএনপি নেতা-কর্মীরা ক্ষমতাসিন আওয়ামীলীগ ও সরকারের নানা হয়রানীর কথা উল্লেখ করে এই সরকারের প্রতি অনাস্থা জানাতে মহাসমাবেশ সফল করার আহ্বান জানান। লিফলেট বিতরনকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ন-সাধারন সম্পাদক শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, রাজশাহী বিভাগীয় সমাবেশের আগেই নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানী করা হচ্ছে। সরকারী দলের নেতাকর্মীদের হামলায় ইতিমধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি রফিক সরকার সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। যত বাধাই আসুক না কেন সাধারন মানুষ এই সমাবেশে অংশ নিয়ে সফল করবে।


