পটুয়াখালীতে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন « বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালীতে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২২ | ৭:৩১
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২২ | ৭:৩১
Link Copied!
পটুয়াখালীতে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

“দূর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্বোধনী অনুষ্ঠান।
১৫ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পটুয়াখালীর আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম সরকার এর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম,সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আনসার ভিডিপির উপপরিচালক মোহাম্মদ আবু সোলাইমান, সাবেক সহকারী পরিচালক নিজাম উদ্দিন, সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ, পৌরসভার মেয়র প্রতিনিধি দেলোয়ার হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামন প্রমুখ। কর্মসূচীতে ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার ও রোভার স্কাউটস অংশগ্রহণ করে। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং নার্সিং ইনিস্টিটিউটের সেবিকারা উপস্থিত ছিলেন।আগামী তিন দিনব্যাপী পটুয়াখালী জেলার বিভিন্ন স্কুল ও কলেজ, হাট বাজার, আবাসিক এলাকায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে মহড়া ও প্রচারাভিযান পরিচালনা করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত