গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন « বাংলাখবর প্রতিদিন

গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২২ | ৭:৪০
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২২ | ৭:৪০
Link Copied!
গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দূর্ঘটনা -দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর গলাচিপায় কুচকাওয়াজ ও মহড়ার মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ১৫-১৭ নভেম্বর ২০২২ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা ফায়ার স্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম জাতীয় পতাকা ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন ফায়ার সার্ভিসের বিভাগীয় পতাকা উত্তোলন করে এবং আনুষ্ঠানিক ভাবে ফায়ার সপ্তাহ -২০২২ এর শুভ উদ্বোধন করেন। পরে গলাচিপা ফায়ার স্টেশন অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, প্রেসক্লাব সভাপতি মোঃ খালিদ হোসেন মিল্টন। এসময় ফায়ার স্টেশনের টিম লিডার মোঃ মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা, সূধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত