রাজারহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২২ | ৯:৫৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২২ | ৯:৫৮
Link Copied!
রাজারহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

শুক্রবার ১৮ নভেম্বর বিকেল ৪ ঘটিকায় রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মাইদুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন এলাকাবাসী। জানা যায় গত ১১/১১/২২ ইং তারিখে পূর্ব শত্রুতার জের ধরে নাজিমখান ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার মাইদুল ইসলামের বড় ভাই আমিনুল ইসলাম লালের সাথে বারসুধাই গ্রামের আব্দুল আখের বসুনিয়ার সাথে সকাল ১১ঃ০০ঘটিকায় তাদের বাড়ি হতে বাছড়া বাজার গামী রাস্তায় কথা কাটা কাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে মারামারি হয়। এসময় আমিনুল ইসলামের ছোটো ভাই নাজিমখান ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মাইদুল ইসলাম উপস্থিত ছিলেন না। তবুও তার নামে মামলা দায়ের করা হয়। এরই পরিপেক্ষিতে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা মাইদুল ইসলামের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অনতি বিলম্বে প্রত্যাহারের দাবী জানান স্থানীয় প্রশাসনের কাছে। সেই সাথে কোন নিরাপরাধ মানুষ কে যেন হয়রানি করা না হয় সেই দাবীও জানান বক্তারা।

উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে নাজিমখান ইউনিয়ন পরিষদের (৬)জন ইউপি সদস্য অংশ গ্রহণ করেন। তারা হলেন মোসলেম উদ্দিন ইউপি সদস্য,শফিকুল ইসলাম ইউপি,নজির হোসেন ইউপি সদস্য,শহিদুল ইসলাম ইউপি সদস্য এবং ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যর স্বামী মোফাছেল হোসেন ও ৭ নং ওয়ার্ডের ইপি সদস্য মইদুল ইসলাম। সমাবেশে উপস্থিত এলাকাবাসী ও বক্তাগন বলেন ৭নং ওয়ার্ডের মেম্বার মাইদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবী করেন এবং সেই সাথে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহিল জামানের কাছে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাইদুল ইসলামের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন আব্দুল আখের বসুনিয়ার ছেলের বউয়ের সাথে আমিনুল ইসলাম লালের ছেলে বেলালের পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমিনুল ইসলামের ছেলে বেলাল হোসেন আখের বসুনিয়ার ছেলের বউকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন। এরই জের ধরে গত ১১ই নভেম্বর মারামারির ঘটনা ঘটে। এতে আহত হন আখের বসুনিয়ার ছেলে জাফর আলী। পরে তাকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় আখের বসুনিয়ার স্ত্রী জাহানারা বাদী হয়ে আমিনুল ইসলাম সহ ৫ জনের নাম উল্লেখ করেন তৎসঙ্গে ৫/৭ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেন। তবে এঘটনার সময় ইউপি সদস্য মাইদুল ইসলাম উপস্থিত ছিলেন না।

বিজ্ঞাপন

এ বিষয়ে নাজিমখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী নয়ার সঙ্গে মুঠোফোনে অসংখ্যবার যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহিল জামান বলেন,মামলা তদন্ত প্রক্রিয়াধীন অবস্থায় আছে সে অপরাধী কিনা পরবর্তীতে তদন্ত শেষে জানানো হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত