সংঘাত নয়, সংলাপ করুন : ডা. জাফরুল্লাহ « বাংলাখবর প্রতিদিন

সংঘাত নয়, সংলাপ করুন : ডা. জাফরুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২২ | ১:৫৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২২ | ১:৫৩
Link Copied!
সংঘাত নয়, সংলাপ করুন : ডা. জাফরুল্লাহ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সরকারের উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সবার সঙ্গে আলাপে বসুন। সংঘাত নয়, সংলাপ করুন। এটা ছাড়া কোনো গতি নেই। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘সংবিধানের ৫০ বছর এবং নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, নিশ্চিত করছি, সুষ্ঠু নির্বাচনে আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যদি জেতেন, আপনাকে অভিনন্দন জানাব। যদি হেরে যান, নিশ্চিত করব আপনার জীবন, জীবনযাত্রা ও রাজনৈতিক কার্যক্রম। সুষ্ঠু নির্বাচনই দেশের গণতন্ত্রের ভিত্তি ঠিক করবে বলে উল্লেখ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি। সভায় গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, সমকালের উপদেষ্টা সম্পাদক মো. আবু সাঈদ খান, গণফোরামের সভাপতি পরিষদের সদস্য মফিজুল ইসলাম খান কামাল, আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সেলিম আকবর এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত