উজিরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২২ | ২:০২
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২২ | ২:০২
Link Copied!
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়েছে। ২০ নভেম্বর রবিবার সকাল ১০ টায় ইচলাদি টোলপ্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় হয়। উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুলিশ সূত্রে জানা যায় গৌরনদী মডেল থানায় কর্মরত কনস্টেবল মোঃ রমজান সকালে রেশন আনার জন‍্য নিজ মটরসাইকেল যোগে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে উজিরপুর উপজেলার ইচলাদি এম.এ মেজর জলিল সেতুর উপরে পৌছামাত্র ঘাতক সুগন্ধা পরিবহন মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় রক্তাক্ত যখম হয়। এছাড়াও মোটরসাইকেলটি ধুমরে মুচড়ে যায়। স্থানীয় লোকজন মূমূর্ষ অবস্থায় আহত পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতকে স্হানীয়রা উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিয়ে যায়। তবে সুগন্ধা পরিবহনটিকে আটক করে গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত