উজিরপুরে মাদকের প্রতিবাদ করায় ঠিকাদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে মাদকের প্রতিবাদ করায় ঠিকাদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২২ | ২:৫১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২২ | ২:৫১
Link Copied!
উজিরপুরে মাদকের প্রতিবাদ করায় ঠিকাদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে মাদকের প্রতিবাদ করায় বখাটের পরিবার এক ঠিকাদারের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার দক্ষিণ বড়াকোঠা গ্ৰামের রফিকুল ইসলাম ফকিরের ছেলে হানিফ ফকির(২২) প্রতিদিন রাতে দক্ষিণ বড়াকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে মাদক সেবন করে থাকে। কিছুদিন পূর্বে ওই এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার গোলাম মোর্শেদ মামুন যুব সমাজকে মাদকের ভয়াল গ্ৰাস থেকে রক্ষা করার জন্য ওই বখাটের মাদক সেবনের প্রতিবাদ করে। এরই প্রেক্ষিতে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য
বখাটের পরিবার ভূল ব্যাখা দিয়ে থানায় অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে ভুক্তভোগী ঠিকাদার গোলাম মোর্শেদ মামুন জানান স্কুলের ভবন নির্মাণ কার্যক্রম চলছে। এরই সুযোগে বখাটে মাদকসেবী প্রতিদিন স্কুলের ভিতরে প্রবেশ করে মাদকের আসর বসায়। এর প্রতিবাদ করায় উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করেছে। তিনি আরো বলেন বখাটে হানিফ ফকির এলাকায় মাদক জূয়াসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পরেছে। এছাড়া সে এলাকায় কিশোরগাং তৈরি করছে। অভিযুক্ত বখাটেকে পাওয়া যায়নি। এদিকে ভূক্তভোগী ঠিকাদার মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদ জানান এবং ওই মাদকসেবীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত