উজিরপুরে ভুল ব্যাখ্যা দিয়ে ওয়ারিশের শেষ সম্বল ভিটেমাটি আত্মসাতের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে ভুল ব্যাখ্যা দিয়ে ওয়ারিশের শেষ সম্বল ভিটেমাটি আত্মসাতের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২২ | ১০:৩৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২২ | ১০:৩৩
Link Copied!
উজিরপুরে ভুল ব্যাখ্যা দিয়ে ওয়ারিশের শেষ সম্বল ভিটেমাটি আত্মসাতের অভিযোগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে ভূল ব্যাখা দিয়ে ছোট ভাইকে নাওয়ারিশ করে পৈত্রিক সম্পত্তি আত্মসাত করেছে বড় দুই ভাই বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্ৰামের কাবারেক আলী সরদার শিবপুর মৌজায় ২২৭,২২৮,২২৯নং খতিয়ানে ১একর ৬৬ শতাংশ জমির মালিক ছিলেন। তিনি মৃত্যুবরণ করার পরে ওয়ারিশ মুলে উক্ত জমির প্রকৃত মালিক হন তার ৫ ছেলে এবং ৩ মেয়ে। এরমধ্যে রফিক সরদারের প্রাপ্ত পৈত্রিক সম্পত্তি তার আপন বড় ভাই দুলাল সরদার ও চাঁন মিয়া মিলে উজিরপুর সহকারী সেটেলমেন্ট অফিসারকে ভুল বুঝিয়ে ১একর ৬৬ শতাংশ জমি বিএস রেকর্ড করে নেয়। বিষয়টি জানতে পেরে রফিক তার বড় ভাইদের কাছে এ অন্যায়ের প্রতিবাদ করায় তাকে মারধর করার জন্য তেড়ে আসে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এদিকে দিন মজূ রফিক সরদার পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে অসহায় হয়ে পড়েছে। এ ব্যাপারে ৩ নভেম্বর বৃহস্পতিবার ভুক্তভোগী রফিক সরদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় বড় ভাই দুলাল সরদার ও চাঁন মিয়া সরদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে রফিক জানান, ওই ভূমিদস্যুরা আমার অসহায়ত্ব’র সু্যোগ নিয়ে আমাকে নাওয়ারিশ করে আমার প্রাপ্ত পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে সব জমি রেকর্ড করে নিয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অসহায় দিনমজুরের পরিবার ওই ভূমিদস্যুদের কবল থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষা করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত